বৈদিক যুগের গ্রামীণ সভ্যতার ইতিহাস । Vedic Civilization Notes in Bengali (Part 2)

Share it on

প্রিয় ছাত্রছাত্রীরা, eshoseekhi.com-তে তোমাদের স্বাগত জানাই। আজকের এই পোস্টে বৈদিক সভ্যতা (Vedic Village) নিয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আলোচনা করেছি, যা বিভিন্ন State এবং Central Govt. Competitive Exam যেমন SSC CGL, RRB, WBPSC, CLERK-এর জন্য ভীষণ উপকারী। আশা করি, আমাদের মাধ্যমে তোমাদের প্রচেষ্টা সফল হবেই।

 

প্রশ্ন : বৈদিক সভ্যতা কী ধরণের ছিল ?
A. পিতৃতান্ত্রিক
B. মাতৃতান্ত্রিক
C. উভয়ই
D. কোনটিই নয়
উত্তর : পিতৃতান্ত্রিক

 

প্রশ্ন : বৈদিক সভ্যতার প্রধান গৃহপালিত প্রাণীর নাম কী  ?
A. ঘোড়া
B. ছাগল
C. ভেড়া
D. গোরু
উত্তর : গোরু

 

প্রশ্ন : বৈদিক সভ্যতায় পরিবারের প্রধানকে কী বলা হত  ?
A. কুলপতি
B. গৃহপতি
C. ঘরণী
D. গৃহস্বামী
উত্তর : কুলপতি

 

প্রশ্ন :  বৈদিক সভ্যতার প্রথমদিকে প্রধান দেবতার নাম কী ?
A. প্রজাপতি
B. ইন্দ্র
C. শিব
D. কৃষ্ণ
উত্তর : ইন্দ্র

 

প্রশ্ন :  বৈদিক সভ্যতায় পরবর্তীতে প্রধান দেবতা হিসেবে কাকে মান্যতা দেওয়া হত ?
A. প্রজাপতি
B. ইন্দ্র
C. শিব
D. কৃষ্ণ
উত্তর : প্রজাপতি

 

প্রশ্ন : ইন্দ্র কীসের দেবতা ছিলেন  ?
A. আগুনের
B. বর্জ্র বিদ্যুৎ ও যুদ্ধের
C. শান্তি ও সৃষ্টির
D. প্রেমের
উত্তর : বর্জ্র বিদ্যুৎ ও যুদ্ধের

 

প্রশ্ন : বৈদিক যুগের সমাজে সবচেয়ে ছোট একক কী  ?
A. রাষ্ট্রপতি
B. জনপতি
C. কুলপতি
D. গ্রামণী
উত্তর : কুলপতি

 

প্রশ্ন :  বৈদিক যুগের সমাজে সবচেয়ে বড় একক কী  ?
A. রাষ্ট্রপতি
B. জনপতি
C. কুলপতি
D. গ্রামণী
উত্তর : রাষ্ট্রপতি

 

প্রশ্ন : বৈদিক যুগে জাতিভেদ প্রথা কীসের ভিত্তিতে ছিল ?
A. জন্ম
B. কর্ম
C. উভয়ই
D. কোনোটিই নয়
উত্তর : কর্ম 

 

প্রশ্ন : ব্রাহ্মণের কাজ কী ছিল ?
A. পৌরহিত্য ও অনুশাসন
B. পৌরহিত্য ও শিক্ষাদান
C. পৌরহিত্য ও চিকিৎসাকর্ম
D. কোনোটিই নয়
উত্তর : পৌরহিত্য ও শিক্ষাদান

 

প্রশ্ন :  বৈদিক সভ্যতায় কী অনুমোদিত ছিল ? 
A. বাল্যবিবাহ
B. পর্দাপ্রথা
C. সতীদাহ প্রথা
D. বিধবা বিবাহ
উত্তর : বিধবা-বিবাহ

 

প্রশ্ন :  বৈদিক সভ্যতায় আন্তঃবর্ণ বিবাহের প্রচলন ছিল। এই আন্তঃবর্ণ বিবাহ মানে কী ?
A. দুটি ভিন্ন ধর্মের মানুষের বিবাহ
B. একই ধর্মের দুটি ভিন্ন সম্প্রদায়ের বিবাহ
C. বিপরীত লিঙ্গের দু্জন মানুষের বিবাহ
D. সমলিঙ্গের দুজন মানুষের বিবাহ
উত্তর : একই ধর্মের দুটি ভিন্ন সম্প্রদায়ের বিবাহ

 

প্রশ্ন :  আমাঝু প্রথা কী ?
A. কোনো নারীকে বিবাহের জন্য জোর করা
B. কোনো নারীকে বিবাহের ক্ষেত্রে নিজের ইচ্ছাধীন থাকতে দেওয়া
C. অবিবাহিত নারীকে অশ্রদ্ধা করা
D. শুধুমাত্র A ও C
উত্তর : কোনো নারীকে বিবাহের ক্ষেত্রে নিজের ইচ্ছাধীন থাকতে দেওয়া

 

প্রশ্ন :  কোনো স্বামী সন্তানহীন অবস্থায় মারা গেলে, বংশরক্ষা কীভাবে হত ? 
A. স্ত্রী পুনরায় বিয়ে করতেন
B. স্ত্রী দেবর বা অন্য কোনো পুরুষের দ্বারা সন্তানলাভ করতেন
C. কোনোটিই নয়
D. দুটোই
উত্তর : স্ত্রী দেবর বা অন্য কোনো পুরুষের দ্বারা সন্তানলাভ করতেন

 

প্রশ্ন : গার্গী কে ছিলেন ?
A. কবি
B. সাহিত্যিক
C. শিক্ষিকা
D. দার্শনিক ও বিদূষী নারী
উত্তর : দার্শনিক ও বিদূষী নারী

 

প্রশ্ন :  মৈত্রেয়ী কোন বিখ্যাত ঋষির স্ত্রী ছিলেন ?
A. যাজ্ঞবল্ক
B. কাশ্যপ
C. ভরদ্বাজ
D. কোনোটিই নয়
উত্তর : যাজ্ঞবল্ক

 

প্রশ্ন : রাজা জনকের রাজসভায় গার্গী কোন ঋষিকে চ্যালেঞ্জ করেছিলেন ?
A. ভরদ্বাজ
B. বশিষ্ঠ
C. যাজ্ঞবল্ক
D. বিশ্বামিত্র
উত্তর : যাজ্ঞবল্ক

 

প্রশ্ন :  গার্গী মহারাজ জনকের রাজসভায় যাজ্ঞবল্ককে কোন বিষয়ে চ্যালেঞ্জ করেন  ?
A. মহাকাশ ও বিজ্ঞান
B. বিশ্বব্রহ্মাণ্ড ও দেশ-কালের
C. সাহিত্য ও কলা
D. নক্ষত্র ও পৃথিবী
উত্তর : বিশ্বব্রহ্মাণ্ড ও দেশ-কালের